৬৫ দিন ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান
টানা ৬৪ দিন ধরে ইরানে চলছে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।, আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার ৬৫তম দিনে প্রবেশ করছে ইরান।
এক প্রতিবেদনে বলছে, গত জানুয়ারির শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।এরপর ফেব্রুয়ারির শেষে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হলে এই ব্ল্যাকআউট আরো তীব্রতর করা হয়।
টানা দুই মাসের বেশি সময় ধরে চলা এই ইন্টারনেট অচলাবস্থায় দেশটির কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে চরম বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে অনলাইননির্ভর ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে অর্থনৈতিক হাহাকার তৈরি হয়েছে।