যুবলীগ নেতা জাহিদ হাসান ইমন গ্রেফতার, ৯ হাজার মুখোশ ও বিস্ফোরক উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা জাহিদ হাসান ইমন (৩০) কে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগাশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ককটেল তৈরির সরঞ্জাম এবং ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করা হয়েছে।

All Categories