ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র থেকে আটক করা হয়।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

All Categories