উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দাবি

রাজধানীর উত্তরা এলাকায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকেরা।

পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, বুধবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় সড়কে নেমে যান এবং চলাচল বন্ধ করে দেন।

"পরে তারা বিমানবন্দরের দিকে সরে যায়। এখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে," বলেন রুবেল হক।

উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে সড়কে বিক্ষোভ করে আসছেন কিছু পোশাক কারখানার কর্মীরা।

All Categories