তুরাগ নদে মিলল সাবেক বিমানসেনা কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ

নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর পাশের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করা হয়েছে।

উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদ থেকে মরদেহটি তুলে আনেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই এই সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার হয়।

পরে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে দেশত্যাগের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তাহসিফ সুরিরই ধারণ করা বলে আলোচনা রয়েছে।

All Categories