বিমানের যান্ত্রিক ত্রুটিতে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরা পিছিয়ে গেল

চার দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার জাপান থেকে ঢাকায় ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়তে দেরি হচ্ছে।

বিকেল পাঁচটার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি ত্রুটির কারণে নারিতা থেকে ঢাকার উদ্দেশে উড়তে পারছে না।

ত্রুটি সারাতে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছে। পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর টোকিও পৌঁছান।

All Categories