হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১২৪৯

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪৯।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, নতুন মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগেই চারজন মারা গেছেন। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে মারা গেছেন একজন করে।

মোট মৃত্যুর মধ্যে ১০৫ জনের হাম নিশ্চিত হয়েছিল, বাকি ১ হাজার ১৪৪ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে নতুন করে ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে। ফলে মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭। এর মধ্যে ২৩ হাজার ৬৯৫ জনের হাম নিশ্চিত করা গেছে।

১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহ নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। এর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

All Categories