ট্রাম্প-মোদি-শি এসে ভবিষ্যৎ গড়ে দিবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং বা নরেন্দ্র মোদি এসে আমাদের সমস্যার সমাধান করে দেবে না। নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “যেভাবে গণঅভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, এখনো সেভাবেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এক হয়েছি, এক হতেই হবে।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের পরিস্থিতি ভালো হবে, খুব ভালো হবে।

এ সময় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস সাহেবকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই। আশা করি তিনি সফল হবেন।

আলোচনায় দেশের অর্থনীতির সংকট নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দেওয়া অতিরিক্ত শুল্ক (ট্যারিফ) নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক দ্রুত সমাধান না করলে সমস্যা আরও বাড়বে। বিষয়টি দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

দেশের কৃষি খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠে যারা কাজ করছেন, সেই কৃষকদের প্রতি গুরুত্ব দিতে হবে। কৃষিকে গুরুত্ব না দিলে অর্থনীতি কখনো ঘুরে দাঁড়াবে না।

All Categories