শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর রেলস্টেশন এলাকায় ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে হঠাৎ আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বগিটি সম্পূর্ণ পুড়ে যায়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানিয়েছেন, এ দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী আহত হয়েছেন কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।