শিশুর বুদ্ধি উন্নয়নে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন ৭টি খাবার

শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু খাবার শিশুর বুদ্ধির উন্নয়নে সহায়তা করে। যেমন-

ফ্যাটি ফিশ বা চর্বিযুক্ত মাছ, যেমন স্যামন এবং সার্ডিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এই উপাদানটি মস্তিষ্কের কোষ গঠনে সহায়তা করে এবং শরীরের প্রদাহ কমায়।

বেরি জাতীয় ফল, বিশেষ করে ব্লুবেরি এবং অন্যান্য গাঢ় রঙের বেরিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি। এসব উপাদান মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায় এবং বয়স বাড়ার প্রক্রিয়া ধীর করে।

সবুজ শাকসবজি, যেমন পালং শাক এবং ব্রকলি, ভিটামিন কে, ফোলেট এবং বিটা ক্যারোটিন সরবরাহ করে। এই পুষ্টিগুণ মস্তিষ্কের কোষগুলোকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

বাদাম ও বীজ, বিশেষ করে আখরোট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ইতে সমৃদ্ধ। এসব উপাদান শিশুর স্মৃতিশক্তি এবং চিন্তা করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

ডিমের কুসুমে ‘কোলিন’ নামের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা মস্তিষ্কের রাসায়নিক উপাদান তৈরি করে। এটি স্মৃতিশক্তি এবং মেজাজ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।

ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড থাকে, যা শিশুর মনোযোগ এবং মস্তিষ্কে রক্ত চলাচল বাড়াতে সহায়তা করে।

All Categories