সব ব্যবসা ভোক্তা আইনের আওতায়, বাড়ছে শাস্তির বিধান

বর্তমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি ২০০৯ সালে প্রণীত। এ আইনকে আরও যুগোপযোগী করে প্রণয়ন করা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬। নতুন আইনের আওতায় শিক্ষা, বাড়ি ভাড়া, লন্ড্রি, ইন্টারনেটসহ সব ধরনের ব্যবসা-বাণিজ্য আসছে। একইসঙ্গে শাস্তির বিধানও বাড়ানো হচ্ছে।

নতুন আইনের একটি খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। খসড়ায় উল্লেখ করা হয়েছে, গতানুগতিক ব্যবসার পাশাপাশি বর্তমানে ই-কমার্স খাতের ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এটি আইনের আওতাভুক্ত না হওয়ায় অধিদপ্তরে প্রতারিত বা সেবাবঞ্চিত ভোক্তারা অভিযোগ করলেও তা বিচার করা সম্ভব হচ্ছিল না। তাই সংশোধিত আইনে ই-কমার্স ব্যবসার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

All Categories