সাফের আগে বড় ধাক্কা, ফিফার নিয়মে জায়ান হাকিমকে পাচ্ছে না বাংলাদেশ

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে বাংলাদেশ দলে নতুন প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। তবে এই উদ্যোগের শুরুতেই বাংলাদেশকে একটি ধাক্কা খেতে হচ্ছে।

ইংল্যান্ডে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী ফরোয়ার্ড জায়ান হাকিম আপাতত বাংলাদেশ দলের জন্য উপলব্ধ নয়। বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘বাফুফে জায়ান হাকিম-সম্পর্কিত সব বিষয়ে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সবকিছু আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। ফিফার নিয়মাবলীর অধীনে জায়ান হাকিমের মতো একজন খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলার যোগ্য নন। তিনি এর আগে একাধিকবার অ্যান্টিগার হয়ে খেলেছেন। সম্ভবত এ কারণেই তিনি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না।’

All Categories