সাবিলাকে নিয়েই শাকিব খানের ‘তাণ্ডব’

‘বরবাদ’-এর রেশ এখনো কাটেনি। তার আগেই শাকিব খানের কুরবানির ঈদের সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আসন্ন ঈদের জন্য ‘তাণ্ডব’ নামে একটি সিনেমার শুটিং করছেন তিনি। এই সিনেমায় তার নায়িকা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল।

 

অবশেষে জানা গেল, রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব' সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে সাবিলার।

তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর রাজশাহীর পুঠিয়ায় শুটিংয়ে কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন শাকিবকে দেখতে।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

All Categories