ঋতু পরিবর্তনে স্বাস্থ্য রক্ষায় খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ারের তাপমাত্রা ও পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। বিশেষ করে ঠান্ডা বাড়তে শুরু করলে সর্দি, কাশি, গলাব্যথা কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা বাড়ে। এসব সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত থাকা দরকার।
ঋতু বদলের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীর দ্রুত অসুস্থ হয়ে পড়ে। এ সময় ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর খাবার খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে। প্রচুর পানি ও তরল খাবার খেয়ে শরীরকে সচল রাখা যায়।
পুষ্টিকর খাবার, ফলমূল ও সবজি নিয়মিত খেলে ঋতুগত অসুখ থেকে বিরত থাকা সম্ভব। তবে অসুস্থতার লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।