রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

মার্চ মাসের ২৩ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮২৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৫ হাজার ২৮১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১ হাজার ১২৩ মিলিয়ন মার্কিন ডলার।

All Categories