রাশেদুল কাওসারের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়ার নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে রাশেদুল কাওসারের বিরুদ্ধে করা মামলা তদন্তাধীন। তদন্তে তার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, ঘনিষ্ঠজনদের মাধ্যমে এসব হিসাবে থাকা অর্থ ও সম্পদ সরিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। সম্পদ অন্যত্র স্থানান্তর হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় হিসাবগুলো দ্রুত অবরুদ্ধ করার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

All Categories