রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৩ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, তিনটি মোবাইলফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন।

All Categories