রাজধানীর হাতিরঝিলে ক্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত
রাজধানীর হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে ক্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আহসান উল্লাহ আরিফ (৩৭) ও চালক রফিক (৪৫) আহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে হাতিরঝিল থানাধীন রেইনবো ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় আরোহী আরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, চালক রফিক সামান্য আহত হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আরোহী আরিফ ভাড়ায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তার বাসা দক্ষিণ মুগদায় এবং তার অবস্থা গুরুতর।