প্রকাশ্যে বুবলী, ধরা পরল বেবিবাম্প

প্রকাশ্যে বুবলী, ধরা পরল বেবিবাম্প

শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি—এমন খবরে আবারও আলোচনায় তারকাজুটি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী মা হতে যাচ্ছেন—এমন খবর প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে জোর আলোচনা চলছে। শাকিব খান ও বুবলীর ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে নিশ্চিত করেছে একটি ঘনিষ্ঠ সূত্র। বৃহস্পতিবার কালের কণ্ঠ অনলাইনে খবরটি প্রকাশের পর শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় বুবলীকে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে অংশ নেন বুবলী। বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউনে তার উপস্থিতি নজর কাড়ে সবার। ওই পোশাকে স্পষ্টভাবে ধরা পড়ে তার বেবিবাম্প। হাঁটা-চলা ও শারীরিক ভাষায়ও বোঝা যায়, তিনি অন্তঃসত্ত্বা এবং প্রাথমিক পর্যায়ে নেই।

বিশ্বস্ত সূত্রের দাবি, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বুবলী। শাকিব খানের পরামর্শেই সেখানে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ওই সময় শাকিব খানও পাশে থাকতে পারেন বলে জানা গেছে।

এখনো পর্যন্ত শাকিব খান কিংবা বুবলী কেউই বাবা-মা হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে বুবলী অন্তঃসত্ত্বা এবং শাকিব খান দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন।

All Categories