পারেদেসের বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত অংশ

আর্জেন্টিনার জাতীয় দলের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এসতেবান এচেভিরিয়ার ক্যানিং এলাকায় থাকা বাড়িটিতে আগুন লাগে। এতে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি।

খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বাড়ির প্রযুক্তিগত মেজানাইন অথবা ওপরের অংশের একটি ব্যাটারি থেকে আগুনের সূত্রপাতের সম্ভাবনা দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারণ নিশ্চিত নয়। আগুন লাগার সময় পারেদেস, তাঁর স্ত্রী ও তিন সন্তান বাড়িতে ছিলেন কি না, তা পরিষ্কার নয়। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

All Categories