পাচারের টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন অর্থ উপদেষ্টা

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন এ জন্য বিদেশের সঙ্গে চুক্তি করতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমরা পাচার হওয়া বিশাল অংকের অর্থ ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এটি সহজ নয় কারণ অনেক টাকা বিভিন্ন দেশে রয়েছে এবং আইনি পদক্ষেপগুলোও বিদেশের সঙ্গে সম্পর্কিত। তবে আমরা যতটুকু সম্ভব দ্রুততম সময়ে কিছুটা অর্থ ফেরত আনার চেষ্টা করছি এবং আশা করছি আগামী মাসে এ বিষয়ে আরো কিছু অগ্রগতি দেখতে পাবেন।

তিনি বলেন হ্যাঁ এটি সম্ভব বর্তমানে আমরা কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনার জন্য কাজ করছি। অনেক সময় দেখা গেছে ১১-১২ জনের মাধ্যমে ২০০ কোটি টাকার বেশি অর্থ শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে আমরা অনেক টাকা ফিরিয়ে আনতে পারব।

নতুন টাকা বাতিল করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. সালেহউদ্দিন কোনো মন্তব্য করেননি।

All Categories