নিউইয়র্কে শাকিব-মিথিলা! বিমানের সিটে পাশাপাশি ছবি দেখে ভক্তদের কৌতূহল
বাংলাদেশি সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে একসঙ্গে বিমানযাত্রার সিটে বসে থাকতে দেখে অনলাইনে ছড়িয়ে পড়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি দেখে ভক্তরা জানতে চাইছেন, হঠাৎ দুজনে একসঙ্গে কোথায় রওনা দিয়েছেন।
মিথিলা নিজেই ছবিগুলোর সঙ্গে লেখেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’ পর্দায় মুক্তি পাওয়া ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের চরিত্রের নাম ছিল আগুন, আর মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। এই দুই চরিত্রের নাম উল্লেখ করেই তারা নিশ্চিত করেছেন যে দুজনে একসঙ্গে নিউইয়র্ক যাচ্ছেন।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২6’। জমকালো এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান, একই মঞ্চে থাকবেন মিথিলাও। নতুন ছবি নিয়ে আলোচনার মুখে দুজনের এই একসঙ্গে যাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ।