মিমির হবু বর সম্পর্কে সেলফি পছন্দের কথা জানালেন

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন থামছেই না। সম্প্রতি অভিনেত্রী একটি নতুন পোস্টে নিজের একাধিক সেলফি শেয়ার করে লিখেছেন, ‘সেলফি কুমারী। বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার।’

মিমির ‘উনি’ কে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। মজা করে বন্ধুর পোস্টে অঙ্কুশ হাজরা জানতে চান, ‘এই উনাটা কে?’ মিমির জবাব, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস।’

এদিকে টলিপাড়ায় গুঞ্জন রয়েছে, নভেম্বরেই মিমির বাগদান ও রেজিস্ট্রি হতে পারে। এরপর ডিসেম্বরেই কালিম্পংয়ে বিয়ের আয়োজন হতে পারে। অর্থাৎ পাহাড়ের শহরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন অভিনেত্রী—এমনটাই শোনা যাচ্ছে।

মিমির হবু বর হিসেবে সিদ্ধার্থের নাম আলোচনায় রয়েছে, যিনি নৌসেনায় কর্মরত বলে জানা যাচ্ছে। মিমির বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডায় নাকি তাকে দেখা গিয়েছিল। এমনকি অভিনেত্রীর সঙ্গে একই ফ্রেমে সেলফিতেও ধরা পড়েছেন তিনি।

যদিও বিয়ে বা সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মিমি। তাই আপাতত তার পোস্টের ইঙ্গিতই বাড়িয়ে দিচ্ছে অনুরাগীদের কৌতূহল।

এদিকে মিমি তার নতুন কাজ নিয়েও খবরের শিরোনামে রয়েছেন। ১১ বছরের বিরতির পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় ‘তাণ্ডব’ ছবিতে কাজ করছেন তিনি। পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।

২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘কাটমুণ্ডু’ ছবিতে শেষবার কাজ করেছিলেন মিমি। সেই সময় দুজনের মধ্যে গভীর প্রেম ছিল। পরের বছর, ২০১৬ সালের আগস্ট মাসে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে.

All Categories