মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে
হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজগুলো দীর্ঘদিন ধরে টহল দিচ্ছিল, কিন্তু বর্তমানে সেগুলো প্রণালির মুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর পুরো হরমুজ প্রণালি এবং এর আশপাশে নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিত। তবে সম্প্রতি এই কৌশলগত বাণিজ্যিক জলপথে কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নেই।
ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বী বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান হুমকিগুলো আসলে একটি দৃশ্যমান পরাজয়কে বিজয় হিসেবে উপস্থাপনের চেষ্টা; তিনি আরও যুক্তি দেন যে, দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো নেই।