মাগুরায় ধর্ষণ: সামাজিকমাধ্যম থেকে শিশুটির সব ছবি অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)কে এই আদেশ দ্রুত বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসেন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন। এরপর তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টের কাছে আবেদন করেন।
আইনজীবী জানান, আদালত আজকের মধ্যেই শিশুটির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আদেশ দিতে পারেন।