লন্ডনে প্রথমবার ব্যালন ডি’অর, উপস্থাপক থিয়েরি অঁরি
ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি কখনো ব্যালন ডি’অর হাতে তোলেননি। তবে এবার তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিন্ন ভূমিকায় উপস্থিত থাকবেন।
২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের সহ-উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ফরাসি তারকা। তার সঙ্গে থাকবেন খ্যাতনামা ক্রীড়া উপস্থাপক কেট স্কট, যিনি এর আগে তিনবার ব্যালন ডি’অর অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।
অঁরি ক্যারিয়ারে কখনো ব্যালন ডি’অর জিততে না পারলেও তিনি এই পুরস্কারের দৌড়ে একাধিকবার ছিলেন। মোট ৯বার মনোনয়ন পেয়েছেন তিনি, এর মধ্যে দুবার সেরা তিনে স্থান করে নিয়েছেন। ২০০৩ সালে তিনি চেক প্রজাতন্ত্রের পাভেল নেদভেদের পেছনে থেকে দ্বিতীয় হন।
এবার প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অরের জমকালো আয়োজন। আগামী ২৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টায় লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে ২০২৬ সালের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।