ক্যাটরিনার ট্রল নিয়ে কড়া জবাব

ক্যাটরিনার ট্রল নিয়ে কড়া জবাব

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়ার কারণে ট্রলড হয়েছেন। গত বছরের নভেম্বর মাসে (২০২৫) পুত্রসন্তান বিহান-এর জন্মের পর থেকে তার চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক কুরুচিকর মন্তব্য আসতে থাকে। এবার প্রথমবারের মতো এই বিষয়ে মুখ খুললেন ভিকি কৌশলের স্ত্রী ক্যাটরিনা।

লন্ডনে তার প্রসাধন সংস্থা ‘কে বিউটি’-র (Kay Beauty) বর্ষপূর্তি অনুষ্ঠানে ট্রোলারদের প্রতি তিনি মার্জিত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে জবাব দেন।

ক্যাটরিনা বলেন, ‘আমার মনে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে জমে যেতাম, জীবনে আর এক পা-ও এগোতে পারতাম না।’

ক্যাটরিনা তার ব্র্যান্ডের স্লোগান স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও ‘চিয়ারলিডার’ হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না। কোনও সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কোনও সময় কোনও কিছুই মনের মতো হবে না। কখনও আপনাকে সেরা দেখাবে, আবার কখনও সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন স্বাভাবিক একটি বিষয়। এই সহজ সত্যিটিকে স্বীকার করে ট্রলারদের প্রতি ক্যাটরিনার মিষ্টি কিন্তু কড়া জবাব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

All Categories