কালো ভিন্টেজ পোশাকে পরীমনির নতুন রূপ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার ভিন্নধর্মী সাজপোশাকের জন্য বরাবরই পরিচিত। এবার তিনি কালো ভিন্টেজ পোশাকে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সোনালি-রুপালি নকশার পোশাক, জমকালো গয়না এবং রাজকীয় সাজে প্রকাশিত তার নতুন ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে।
অভিনেত্রীর চুল ছিল ক্লাসিক খোঁপায়, যেখানে মুক্তাখচিত হেয়ার পিন ব্যবহার করা হয়েছে। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার চেহারায় ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামার। কপালের মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল এবং হাতে সোনালি বালা—সব মিলিয়ে পরীমনির সাজে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন দেখা গেছে।
ছবিগুলোর পটভূমিতে ছিল নান্দনিকতার ছোঁয়া। প্রাচীন গ্রামোফোন এবং উষ্ণ আলোর আবহে কখনো মিষ্টি হাসি, আবার কখনো গম্ভীর অভিব্যক্তিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পুরো আয়োজনেই ভিন্টেজ ফ্যাশনের আবেদন ফুটে উঠেছে।
পরীমনির এই নতুন লুক ইতোমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক, গয়না ও ছবির নান্দনিক উপস্থাপনা নিয়ে প্রশংসা করছেন অনেকে। নতুন এই সাজে তিনি আবারও নিজের স্টাইলিশ উপস্থিতির জানান দিলেন ঢালিউডের এই নায়িকা।