জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত যৌক্তিক, তবে মানুষের কষ্ট হবে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, দাম বৃদ্ধির ফলে মানুষের কষ্ট হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাময়িকভাবে কিছুটা কমলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল। সামনে দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় সরকারকে ভর্তুকি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে।

All Categories