জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা নামাজ আদায় করবেন,বিকালে শুভেচ্ছা বিনিময়

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সেখানে ঈদের নামাজ আদায় করতে পারেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। পরে বিকেল ৪টায় তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শনিবার (৩০ মার্চ) সকালে ঈদের প্রধান জামাত আয়োজন ও প্রস্তুতি নিয়ে এক প্রেস ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এবার জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ বছর জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

All Categories