জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের উফেজা বেগম (৬৫) এবং তার ছেলের স্ত্রী ফরিদা বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা শান্তি পরিবহনের একটি বাস নিলাক্ষিয়া ঠাকুরপাড়া হয়ে কুড়িগ্রামের রৌমারীর দিকে যাচ্ছিল। এলাকাটি পার হওয়ার সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করে।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বাস জব্দ ও হেলপারকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।