ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে প্রস্তাব, জানালেন বিজয়
‘কফি উইথ কর্ণ’র নবম সিজনের পরবর্তী পর্বে রাশমিকা মন্দানাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পেছনের কাহিনি শেয়ার করবেন বিজয় দেবরকোন্ডা। তিনি জানিয়েছেন, সাধারণত এমন রোমান্টিক মুহূর্তের পরিকল্পনা করেন না, তবে রাশমিকার জন্য বিয়ের প্রস্তাবটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন।
ইতালিতে বেড়ানোর সময় রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন বিজয়, কিন্তু উপযুক্ত আংটি না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি।
বিজয় বলেন, ‘আমি চাইনি, রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে কোনও গল্পই না থাকুক।’
গত ডিসেম্বরে তাদের ইতালি সফরের কথা স্মরণ করে বিজয় বলেন, ‘আমি সাধারণত এই ধরনের রোমান্টিক কাজ করি না। কিন্তু রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কোনও স্মৃতি না থাকুক, এটা চাইনি। ইতালিতে তাকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মনের মতো আংটি খুঁজে পাইনি।’
কর্ণ জোহরের অনুষ্ঠানে বিজয় আরও জানান, উদয়পুরে তাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, ‘উদয়পুরে আমাদের বিয়ের প্রথম দিনেই আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম। সে দিন ছিল সঙ্গীতের অনুষ্ঠান।’
সেই বিশেষ মুহূর্তের স্মৃতিচারণা করে বিজয় বলেন, ‘আমি হাঁটু মুড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিই। আমি চাইনি, জীবনের সেই বিশেষ মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে।’
২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিজয় ও রাশমিকার বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে ২২ ফেব্রুয়ারি তারা আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর জানান।