গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে, একই সময় নতুন করে ১,৪১৯ জন আক্রান্ত হয়েছেন। এই তথ্য শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেট বিভাগের তিনজন, ঢাকা বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও তার উপসর্গে মোট মৃতের সংখ্যা ১,৩০৪ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম থেকে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১,১৯৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১,২৭২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যা নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৫,৫৬২ জনে। একই সময়ে ১৪৮ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা ২৫,০২৮ জনে উন্নীত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২,১৯,২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ২,১০,৪০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

All Categories