গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্নস্থানে ৯৪টি ভূমিকম্প
বিশ্বজুড়ে ভূমিকম্পের কার্যক্রম বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পৃথিবীর বিভিন্ন স্থানে ছোট-বড় মিলিয়ে ৯৪টি ভূমিকম্প রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষণকারী জনপ্রিয় ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম।
ওয়েবসাইটটির রোববার (২৩ নভেম্বর) দুপুরের হালনাগাদ তথ্যে বলা হয়, গত সাত দিনে বিশ্বে অন্তত ৮৫৩টি ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প ঘনঘন অনুভূত হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে শুধু গতকাল শনিবারই তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। তার আগের দিন শুক্রবার হয়েছিল আরও একটি ভূমিকম্প। এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় সচেতনতা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।