গাজাগামী ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করল ইসরায়েলি বাহিনী

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ এবং একমাত্র সক্রিয় নৌযানও ইসরায়েলি বাহিনী আটক করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোরা বলপূর্বক জাহাজটিতে প্রবেশ করে সেটির নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকাবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সর্বশেষ সক্রিয় জাহাজ ছিল দ্য ম্যারিনেট। এ জাহাজে ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতুর নাম নিশ্চিত হওয়া গেছে।

লাইভস্ট্রিম করা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক নৌযানটির নিয়ন্ত্রণ নিচ্ছে। এর আগে এক ভিডিও বার্তায় যাত্রীরা জানান, তারা উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছেন। বার্তায় বলা হয়, “আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে এগিয়ে যাচ্ছি।”

ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছিলেন, নৌবহরের ৪২টি জাহাজ ইতোমধ্যে অবৈধভাবে আটক করা হয়েছে এবং আরোহীদেরও আটক করেছে ইসরায়েল। তবুও দ্য ম্যারিনেট পিছু হটেনি। আয়োজকেরা এ জাহাজকে ‘ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন

All Categories