এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের হত্যার ঘটনায় ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজী নজরুল ইসলামের গাড়িচালক এবং মরিয়মের মামা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।