এমবাপ্পের মাঠে ফেরার সময় অনিশ্চিত
নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ১-০ গোলে ফ্রান্সের জেতা ম্যাচে কিলিয়ানে এমবাপ্পে গোল করেন। গোলের পর ১৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। এমবাপ্পে ফ্রান্স দল থেকে বাদ পড়ে ডাক্তারি পরীক্ষার জন্য মাদ্রিদে ফিরে এসেছেন, যেখানে শনিবার তার বাম হাঁটুতে চোট ধরা পড়ে।
তুরস্কের বিপক্ষে ম্যাচে গোল করার পরপরই এমবাপ্পে ব্যথা অনুভব করেন এবং মাঠ ছাড়েন।
রিয়াল মাদ্রিদ ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর আজ রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিস কর্তৃক পরিচালিত পরীক্ষার পর, তার বাম হাঁটুর পোস্টেরিয়র ক্যাপসুলের হাইপারএক্সটেনশন ধরা পড়েছে। তার সেরে ওঠার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে।’
এখন পর্যন্ত এমবাপ্পে কবে মাঠে ফিরবেন তা স্পষ্ট নয়।
এর আগে সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান বলেছেন, এই তারকা খেলোয়াড়ের অবস্থা মোটেই ভালো নয়। ফরাসি ফুটবল ফেডারেশন কিছুক্ষণ পরই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
বাম হাঁটুর এই চোটের কারণে এমবাপ্পে সোমবার বেলজিয়াম এবং শুক্রবার ইতালির বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে পারবেন না। এই দুটি ম্যাচই নেশনস লিগের অন্তর্ভুক্ত।