ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার খুলছে সব অফিস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। ঈদের আগে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। এরপর ২৮ মার্চ থেকে শুরু হয় ছুটি, যা চলে ৫ এপ্রিল পর্যন্ত।

ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের ঢল।

উল্লেখ্য, ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ঈদ উপলক্ষে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে দেশে গত ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

All Categories