ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে রাজনীতি করে দলটি। তাই গণতান্ত্রিকভাবে জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।
মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ জনসংযোগে ব্যস্ত। কোনো দল যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে বাধা সৃষ্টি করার চেষ্টা এখন স্পষ্ট। দেশি-বিদেশি যেই শক্তিই ষড়যন্ত্র করুক না কেন, জনগণ তা প্রতিহত করবে। দেশের মানুষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিপক্ষে।