ঢাকায় যৌথ বাহিনীর ব্লক রেইডে আটক ৩৪৪ জন

রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেণ্ডারিয়ায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও কিশোর গ্যাং প্রতিরোধে যৌথ বাহিনী ব্লক রেইড চালিয়েছে। এই অভিযানে ৩৪৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে চার ঘণ্টা ধরে চলা এই অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শ্যুটারগান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বিশেষ ব্লক রেইডটি রাত ৯টার পর শুরু হয় এবং এতে পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য অংশগ্রহণ করেন।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে পল্লবী থেকেই ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ জন এবং গেণ্ডারিয়ায় ৩৮ জন রয়েছে। এ সময় উদ্ধার করা হয় দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না।

পুলিশ জানিয়েছে, আটকদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হবে। অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

All Categories