ঢাকার সয়াবিন তেলে সীসা, নিকেল, কপার ও আর্সেনিকের উপস্থিতি

রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে ক্ষতিকর মৌলগুলোর উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ পেয়েছে এক গবেষণায়।

ঢাকার চারটি পাইকারি বাজার থেকে সংগ্রহ করা ২১টি নমুনা পরীক্ষা করে দেখা গেছে, ২০টি নমুনায় সিসার মাত্রা এবং সব নমুনায় আর্সেনিক ও তামার মাত্রা অনেক বেশি। এছাড়া ১৪টি নমুনায় নিকেলের মাত্রাও নির্ধারিত মানের চেয়ে বেশি পাওয়া গেছে।

গবেষণাটি গত ৮ অক্টোবর জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস সাময়িকীতে প্রকাশিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকেরা অংশগ্রহণ করেছেন।

গবেষণায় ঢাকা শহরের মোহাম্মদপুর, মিরপুর, নিউমার্কেট ও কারওয়ান বাজার থেকে সংগ্রহ করা ২১টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়টি ছিল ব্র্যান্ডের প্যাকেটজাত তেল এবং ১৫টি ছিল খোলা তেল। গবেষকেরা সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, পারদ, ম্যাঙ্গানিজ, নিকেল ও তামার উপস্থিতি ও মাত্রা বিশ্লেষণ করেন।

All Categories