চার ঘণ্টার টানা বাধার পর যুক্তরাষ্ট্রের আকাশপথ চালু

যুক্তরাষ্ট্রে চার ঘণ্টারও বেশি সময়ের জন্য সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর আবার ফ্লাইটগুলি স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এই সমস্যা দেখা দেয়।

এই সময় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে দীর্ঘ সময় আটকা পড়েন এবং হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয়।

রাত ৮টা ১৫ মিনিটে এফএএ এই স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং বিমান চলাচল পুনরায় শুরু হয়। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, প্রায় চার ঘণ্টার বিরতির পর আকাশপথে উড়োজাহাজ চলাচল ফের শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে, কারণ অনেক যাত্রী এখনও বিমানবন্দরে আটকা রয়েছেন।

পরিবহনমন্ত্রী বলেন, এই সমস্যা পুরনো হার্ডওয়্যারের কারণে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো এমন ঘটনা; প্রথমবারটি ঘটেছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পরে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিভ্রাটের ফলে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। আকাশে থাকা বিমানগুলো অবতরণের অনুমতি পেলেও মাটিতে থাকা বিমানগুলো ঊড্ডয়ন করতে পারেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই টেলিযোগাযোগ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকির আলামত নেই, যা নির্দেশ করে যে এটি কোনো বিদ্বেষপূর্ণ হামলা। বিষয়টি প্রেসিডেন্টকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ফ্লাইটে এক নয়, মোট পাঁচটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে।

All Categories