বেনগাজিতে রাশিয়ার যুদ্ধজাহাজে ড্রোন হামলা, আগুন ধরে যায়

লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সামুদ্রিক ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়েছে, যার ফলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে এবং অল্প সময়ের জন্য আগুন লেগে যায়। এই হামলায় রাশিয়ান ও লিবিয়ান নাগরিকদের হতাহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রবিবার ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরের নিকটবর্তী নৌঘাঁটিতে এই ঘটনা ঘটে, স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য প্রকাশ করে। তিনটি ড্রোন হামলা চালিয়ে জাহাজটিতে বিধ্বংসী আঘাত আনার খবর পাওয়া গেছে। জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন সরঞ্জাম রাখা ছিল।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষক প্রতিষ্ঠান ভ্যানটরের তথ্য অনুযায়ী, হামলাগ্রস্ত জাহাজটি রাশিয়ার নৌবাহিনীর করভেট শ্রেণির 'মেরকুরি' যুদ্ধজাহাজ। রবিবারের স্যাটেলাইট ছবি থেকে দেখা গেছে, জাহাজের বেশিরভাগ অংশ পানির নিচে ডুবে গেছে এবং শুধু সামনের অংশ পানির উপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং বন্দরের আশেপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

বেনগাজি ভিত্তিক প্রশাসন জানান, পূর্ব লিবিয়ার সরকারের সঙ্গে রাশিয়ার সহযোগিতার অংশ হিসেবে জাহাজটি জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম আনতে বন্দরে ছিল। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের অনামধেয় সূত্র জানিয়েছে, পশ্চিম লিবিয়ার একটি ইউক্রেনীয় সামরিক ঘাঁটি থেকে এই হামলার জন্য একাধিক সামুদ্রিক ড্রোন ছোড়া হয়েছিল।

All Categories