‘টু-টাচ রুল’ মানলে সহজ হবে ঘর গোছানো

প্রতিদিন প্রয়োজনীয় জিনিস খুঁজতে গিয়ে যদি বার বার ড্রয়ার বা আলমারি খুলতে হয়, তা হলে বোঝা যায় ঘর গোছানোর পদ্ধতিতে সমস্যা রয়েছে। অনেক সময় দরকারি জিনিসগুলো এমন জায়গায় রাখা হয় যেখানে বারবার হাত দিতে হয়, যা দৈনন্দিন কাজকে জটিল করে তোলে।

গৃহস্থালি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ‘টু-টাচ রুল’ মেনে চললে সহজেই ঘর পরিপাটি রাখা সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের ঘর গোছানোর বিশেষজ্ঞ লরি হাইস এই নিয়মটি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন।

তিনি জানান, এই নিয়ম অনুযায়ী যেকোনো প্রয়োজনীয় জিনিস সর্বোচ্চ দুটি ধাপে পাওয়া যাবে। যেমন, ড্রয়ার খুলে (প্রথম ধাপ) ভিতর থেকে জিনিস তুললে (দ্বিতীয় ধাপ) সেটিই ‘টু-টাচ রুল’ অনুসরণ করা হবে। তবে যদি একাধিক জিনিস সরিয়ে তারপর সেই জিনিস নিতে হয়, তাহলে সেটি বিরক্তিকর ও অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করছে।

রান্নাঘরের যন্ত্রপাতি যেমন ব্লেন্ডার, টোস্টার, লবণ-গোলমরিচ, তেল ইত্যাদি সরাসরি কাউন্টার বা চুলার কাছে রাখা উচিত। ছোট ছোট দৈনন্দিন ব্যবহার্য জিনিস যেমন কাঁচি, মোবাইল চার্জার, লিন্ট রোলার আলাদা স্থানে নিয়মিত ব্যবহারের জায়গায় রাখা বুদ্ধিমানের কাজ।

লরি হাইস আরও বলেন, ড্রয়ারে জিনিস স্তূপ করে না রাখা এবং প্রয়োজনবোধে অর্গানাইজার ও হুক ব্যবহার করাটা খুব কার্যকর। অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলা ও কম ব্যবহৃত জিনিস স্টোররুমে রাখলে দৈনন্দিন কাজ অনেক সহজ হয়।

All Categories