সুইডেন আসলামকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ঢাকার এক সময়ের আলোচিত সন্ত্রাসী শেখ আসলামকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুইডেন আসলাম নামেও পরিচিত।

রোববার গভীর রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে মালয়েশিয়া যাওয়ার পথে আটক করে। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে বিমানবন্দর থেকে আসলামকে গ্রেপ্তার করে তারা পুলিশের হাতে হস্তান্তর করে।

জিয়াউদ্দিন আরও বলেন, ‘‘আমরা অনেক দিন ধরে সুইডেন আসলামকে খুঁজে আসছিলাম। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি থাইল্যান্ডের ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে আমাদের তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।’’

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগসহ অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে তৎপর ছিল।

শেখ আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গ্রেপ্তার হন এবং প্রায় ১৯ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে কারাগার থেকে মুক্তি পান।

All Categories