মানিকগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে স্থানীয় জনতা পুলিশে হস্তান্তর করেছে।

সিংগাইর থানা পুলিশের ওসি মো. মাজহারুল ইসলাম জানান, রবিবার রাত সোয়া ৮টার দিকে ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রাম থেকে ওই চার নারীকে গ্রেফতার করা হয়।

আটক নারীদের নাম তাসলিমা বেগম (৩২), রুজিনা বেগম (৩৫), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)। স্থানীয়রা জানায়, তারা দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক ব্যবসায় জড়িত ছিল। তাদের সন্দেহজনক চলাফেরা দেখে রোববার রাতের অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় রমজান আলী জানান, ওই পরিবারের গৃহকর্তা আক্কাস ও তাদের সদস্যরা আগে মাদকসহ গ্রেফতার হলেও জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হন। রবিবার রাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের পেছন থেকে গাঁজার বড় চালান উদ্ধার করে। তবে পুলিশের দাবি, ঘটনার মূল হোতা ঝর্ণা আক্তার পালিয়ে গেছেন।

সিংগাইর থানার ওসি জানান, গ্রেফতার চার নারীর বিরুদ্ধে শিগগিরই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

All Categories