বিয়ের তিন বছর, বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট পূর্ণিমার স্বামীর

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের দাম্পত্য জীবনের তিন বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী পূর্ণিমার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রবিন।

বিবাহবার্ষিকী উপলক্ষে পূর্ণিমার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে রবিন লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো, যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।

স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন—যিনি আমাকে বোঝেন, সমর্থন দেন এবং সব সময় পাশে থাকেন। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।

ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করে রবিন বলেন, আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল এক কন্যাসন্তানের মা হন তিনি। মেয়ের নাম আরশিয়া উমাইজা। পরে ২০২২ সালে পূর্ণিমা নিজেই জানান, ফাহাদের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে।

এরপর আশফাকুর রহমান রবিনের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন এই অভিনেত্রী। ২০২১ সালের ২৭ মে তাদের বিয়ে হয়। ব্যক্তিগত জীবনের মতো পেশাগত জীবনেও অভিনয় ও উপস্থাপনায় নিয়মিত রয়েছেন পূর্ণিমা।

All Categories