বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনী মোকাবিলায় ইরানের প্রস্তুতি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, যেকোনো সময় ও স্থানে সৃষ্ঠ হুমকির বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, কোনও ভৌগোলিক সীমা বিবেচনা না করেই যে কোনো মাত্রার হুমকির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হবে।

মেজর জেনারেল ইজাদি বলেন, ইরানের সামরিক শক্তি বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করার সক্ষমতা অর্জন করেছে এবং এই শক্তি বজায় থাকবে। তিনি উল্লেখ করেন, শত্রুরা পূর্বে দাবি করেছিল যে তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বিপ্লবী গার্ডকে ধ্বংস করেছে, কিন্তু তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

এদিকে, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষজনিত উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়েও কাজ চলছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই পরিস্থিতিকে ‘‘যুদ্ধও নয়, শান্তিও নয়’’ বলে বর্ণনা করেছেন।

All Categories