বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার অতিক্রম করেছে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে এ দাম বেড়েছে।
র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৫৩ সেন্টে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৯ সেন্টে উঠেছে।
উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় তেল সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যেখানে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এই সরবরাহ নিয়ে উদ্বেগই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে।