বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ৩১ দফায় স্পষ্টভাবে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। “আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সেজন্যই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম,” বলেন তিনি। তিনি জানান, কমিশনটি গঠিত হয়েছে এবং তাদের প্রতিবেদনও প্রস্তুত রয়েছে।

তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কমিশনের প্রতিবেদনের বিষয়ে পরবর্তী সময়ে কোনো আলোচনা হয়নি। “আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পাই, তাহলে নিঃসন্দেহে আমরা এ বিষয়টিকে অগ্রাধিকার দেব, যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই গণমাধ্যম উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলোর সময়োপযোগী কাজের ভিত্তি বিএনপির আমলে তৈরি হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

সাংবাদিক সমাজে বিভাজনের সমালোচনা করে তিনি বলেন, আপনাদের অনেকগুলো ইউনিয়ন আছে বিএফইউজে, ডিআরইউ আবার দুই দলের দুই ভাগ। আপনারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা।

গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী শাসনামলে গণমাধ্যম ‘ফ্যাসিবাদ লালন করেছে’ বলে মন্তব্য করেন। স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের এখন আরও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন

All Categories